JOB OPENING 01

নিয়োগ বিজ্ঞপ্তি

প্যাকেজার

বাংলাদেশের অন্যতম শীর্ষ গার্ডেনিং কৃষিভিত্তিক কমার্স প্রতিষ্ঠান MyGardenBd তাদের প্যাকেজিং বিভাগে কাজ করার জন্য পরিশ্রমী, দায়িত্বশীল উদ্যমী লোক নিয়োগ দেবে।

পদ

প্যাকেজার / প্যাকেজার ইনচার্জ

চাকরির ধরন

পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

দায়িত্ব কাজ

পণ্যের ওজন করা, গণনা করা, বাছাই করা এবং সঠিকভাবে প্যাকেট করা।
প্যাকেট, কন্টেইনার পণ্যে প্রয়োজনীয় লেবেল লাগানো।
গ্রাহকের অর্ডার অনুযায়ী পার্সেল প্রস্তুত প্যাকেজিং সম্পন্ন করা।
প্যাকেজিং, ইনভয়েস নম্বর পার্সেলের তথ্য সংরক্ষণ করা।
ওজন আকার অনুযায়ী পার্সেল আলাদা করে সাজানো।
ত্রুটিপূর্ণ বা সম্পন্ন পণ্য নির্ধারিত স্থানে রাখা।
প্রয়োজন অনুযায়ী প্যাকেট সিল করা।
কাজ শেষে নিজের কাজের স্থান, সরঞ্জাম উপকরণ পরিষ্কার রাখা।
সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি, ফোন, WhatsApp বা মেইলের মাধ্যমে যোগাযোগ করা।
বাংলা সাধারণ ইংরেজিতে লেখা নির্দেশনা বুঝে কাজ করা।
প্রয়োজন হলে মালামাল বহন গুদাম সংক্রান্ত কাজে সহায়তা করা।
কাজের সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা এবং সমস্যা থাকলে জানানো।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা সমমান।
প্যাকেজিং, ওয়্যারহাউস, লজিস্টিকস বা কমার্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলে ভালো।
কথা বলা অন্যের কথা বুঝতে পারার দক্ষতা থাকতে হবে।
বাংলা এবং সাধারণ ইংরেজি পড়তে জানতে হবে।
শারীরিকভাবে সুস্থ পরিশ্রমী হতে হবে।
প্রয়োজন অনুযায়ী শিফট বা অতিরিক্ত দায়িত্বে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ব্যস্ত সময়ে চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
সৎ, দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং দলবদ্ধভাবে কাজ করতে আগ্রহী হতে হবে।

কর্মস্থল

গ্রিন রোড, পান্থপথ, ঢাকা

কর্মঘণ্টা

সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা :০০টা

সাপ্তাহিক ছুটি

শুক্রবার

বেতন

মাসিক ১২,০০০১৫,০০০ টাকা
(
অভিজ্ঞতা দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)

প্রবেশন সময়

মাস

সুযোগসুবিধা

ভর্তুকিযুক্ত নাস্তার সুবিধা
বছরে বেতন পর্যালোচনা
২টি উৎসব বোনাস (কোম্পানির নীতিমালা অনুযায়ী)
অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের WhatsApp অথবা মেইলে হালনাগাদ CV পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

WhatsApp: 01722-988794

মেইল:
sales.mygardenbd@gmail.com

অফিসের ঠিকানা:
MyGardenBd,
১৯৬, গ্রিন রোড, ঢাকা১২০৫

আবেদনের শেষ সময়

যোগ্য প্রার্থী পাওয়া না পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

বিশেষ দ্রষ্টব্য

গ্রিন রোড, পান্থপথ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগ, পুরান ঢাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর, উত্তরা, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং আশেপাশের এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

 

Interested people are requested to send their CV at applynow@mygardenbd.com